NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সেমিতে কে কার মুখোমুখি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫৯ পিএম

>
সেমিতে কে কার মুখোমুখি

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ আজ (রোববার) শেষ হয়েছে। চূড়ান্ত হয়ে গিয়েছে চার দলের লাইনআপ। গ্রুপ ১ থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। গ্রুপ ২ থেকে সেমি-ফাইনালে উঠেছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। 

প্রথম সেমি-ফাইনালে পাকিস্তান লড়বে গ্রুপ-১ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে। আগামী ৯ নভেম্বর সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এরপর ভারত গ্রুপ-২ থেকে চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে তাদের খেলা পড়বে গ্রুপ-১ এর রানার্সআপ দল ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালটি ১০ নভেম্বর অ্যাডিলেড ওভালে। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দুই সেমিফাইনালে জয়ী দল ১৩ নভেম্বর মেলবোর্ন ফাইনাল খেলবে। 

এক নজরে সেমিফাইনাল:

৯ নভেম্বর-নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সিডনি
১০ নভেম্বর-ইংল্যান্ড বনাম ভারত, অ্যাডিলেড