NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইমরান খানের অবস্থা স্থিতিশীল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৩ এএম

ইমরান খানের অবস্থা স্থিতিশীল

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বন্দুক হামলায় আহত হওয়ার পর এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইমরান খানের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাঃ ফয়সাল সুলতান এই তথ্য জানিয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফয়সাল সুলতান বলেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানো হয়েছে  ইমরান খানের। এক্স-রে ও স্ক্যানের মাধ্যেমে তার পায়ে বুলেটের টুকরা সনাক্ত করা হয়েছে এবং তার টিবিয়া হাড় কাটা পাওয়া গেছে।

 

 

 

ফয়সাল সুলতান আরও বলেন, ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সার্জন, অর্থোপেডিকস এবং অন্যান্য সংশ্লিষ্ট  বিশেষজ্ঞরা প্রস্তুত আছেন।

আজ শুক্রবার পিটিআই নেত্রী চিকিৎসক ইয়াসমিন রশিদ বলেন, ইমরানের এক পায়ে দুটি গুলি লেগেছে। পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি টুইট করে বলেছেন, দলীয় প্রধান ইমরান বর্তমানে শঙ্কামুক্ত।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরানের নেতৃত্বাধীন লংমার্চে গতকাল বৃহস্পতিবার গুলির ঘটনা ঘটে। এই ঘটনায় ইমরান খানের পায়ে গুলি লাগে। পায়ে গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানুম হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।  

সূত্র : ডন, জিও নিউজ।