NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

হ্যালোইন পার্টিতে অ্যাভেঞ্জার্সের পোশাকে পুলিশি অভিযান


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৩, ১১:১৮ এএম

হ্যালোইন পার্টিতে অ্যাভেঞ্জার্সের পোশাকে পুলিশি অভিযান

আর্ন্তজাতিক ডেস্ক: চারজন পেরুভিয়ান পুলিশ কর্মকর্তা মার্ভেলের ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভেঞ্জার্স’-এর চরিত্রের পোশাক পরে একটি বাড়ির হ্যালোইন অনুষ্ঠানে অভিযান চালিয়েছেন। বাড়িটিতে মাদক কারবারি রয়েছে বলে খবর পেয়েছিল পুলিশ। এএফপির মতে, ওই কর্মকর্তারা স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর এবং ব্ল্যাক উইডোর সুপারহিরো পোশাক পরে হ্যালোইন উদযাপনের সঙ্গে মিশে গিয়েছিলেন। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

 

 

পেরুর রাজধানী লিমার অন্যতম বিপজ্জনক এলাকা সান জুয়ান দে লুরিগানচোর রাস্তায় এই অভিযান চালানো হয়। পেরুর পুলিশ বিভাগ এই অভিযানটির নাম দিয়েছে ‘অপারেশন মার্ভেল’।  

পুলিশ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, পুলিশের একটি বিশেষ স্কোয়াডের চারজন সদস্য ‘সুপারহিরো’ সেজে হ্যালোইন কনসার্টের প্রচার করার ভান করেছেন। তারা একটি বাড়িতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বিশেষ সরঞ্জামাদি বের করেন এবং বাড়ির স্টিলের দরজা ভেঙে ফেলেন। এ সময় পেছনে থাকা অন্য ১০ পুলিশ কর্মী বাড়িটিতে প্রবেশ করেন।  এ সময় তিনজন পুরুষ এবং একজন নারীকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মাদক কারবারিরা অবাক হয়েছিল এবং তারা ভেবেছিল যে এটি হ্যালোইন উদযাপনের অংশ হিসেবে করা হচ্ছে।

পুলিশ কর্নেল ডেভিড ভিলানুয়েভাকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, এই ভবনে একটি পুরো পরিবার মাদক বাণিজ্যে নিজেদের উৎসর্গ করেছিল। কাছের একটি পার্কে মাদকগুলো বিক্রি করা হতো।

অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে কোকেন পেস্টের তিন হাজার ২৫০টি ছোট প্যাকেট, ২৮৭ ব্যাগ কোকেন এবং ১২৭ প্যাকেট গাঁজা জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পেরুতে এক কেজি কোকেন পেস্ট মোটামুটি ৩৮০ মার্কিন ডলারে বিক্রি হয়, যেখানে এক কেজি সর্বোচ্চ বিশুদ্ধ কোকেন হাইড্রোক্লোরাইডের দাম প্রায় এক হাজার মার্কিন ডলার। সূত্র : এনডিটিভি