NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

প্রধানমন্ত্রীর হাতে নিজের লেখা বই তুলে দিলেন এমপি রবি


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ১২:০৬ পিএম

প্রধানমন্ত্রীর হাতে নিজের লেখা বই তুলে দিলেন এমপি রবি

ঢাকা: স্বজন হারানোর ব্যথা বুকে নিয়েও দেশকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃঢ়টা দেখিয়েছেন তা বিশ্বে বিরল ও অনন্য। প্রধানমন্ত্রীর এই দিকটি তুলে ধরে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি লিখেছেন 'বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা'। বইটি লেখক নিজেই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বইটি তুলে দেন লেখক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধানমন্ত্রী বই খুলে দেখেন ও আলোচনা করেন। এ সময় তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

 

বঞ্চিত ওই অঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাতক্ষীরা-২ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য রবি। তিনি এলাকার বেশকিছু প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

গত ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে 'বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা' বইটির মোড়ক উন্মোচন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশ্বের অন্যান্য দেশের পাঠকদের কথা বিবেচনায় নিয়ে বইটি একই মলাটে বাংলা ও ইংরেজি দুটি ভাষায় প্রকাশিত হয়েছে।

বইটি সম্পর্কে লেখক মীর মোস্তাক আহমেদ রবি বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বইটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে জীবনের বিভিন্ন পর্যায়গুলো সন্নিবেশিত হয়েছে।