NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৫, ০৮:৩৩ এএম

আমিরাতে জ্বালানির মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি

আর্ন্তজাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে নভেম্বরে পেট্রলের মূল্য ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, মূল্য হ্রাসের তিন মাস পর ১ নভেম্বর থেকে মূল্য বৃদ্ধি পাচ্ছে।

মূল্য বৃদ্ধিতে বর্তমান প্রতি লিটার সুপার৯৮ পেট্রলের মূল্য পড়বে ৩ দশমিক ৩২ দিরহাম যা পূর্বে ছিল ৩ দশমিক ০৩ দিরহাম। স্পেশাল পেট্রলের বর্তমান মূল্য ৩ দশমিক ২০ দিরহাম গেল অক্টোবরে যা ছিল ২ দশমিক ৯২ দিরহাম। এছাড়া ই-প্লাস-৯১ পেট্রলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ ডলার যা গতমাসে ছিল ২ দশমিক ৮৫ ডলার।

খালিজ টাইমসের খবর অনুসারে, মূল্য বৃদ্ধির পর সুডান গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করতে গত মাসের থেকে ২০ দিরহাম বেশি পড়বে। তবে সংযুক্ত আরব আমিরাতে জ্বালানির মূল্য বিশ্ব মার্কেটের তুলনায় ৪ দশমিক ৭৪ দিরহাম কম রয়েছে। একইসঙ্গে চলতি বছরের ৬ মাসের তুলনায়ও এটা কম। এছাড়া মূল বৃদ্ধি সত্ত্বেও আমিরাতে পেট্রলের মূল্য চলতি বছরে সর্বোচ্চ যে মূল্য ছিল তার থেকে ৩০ শতাংশ কম রয়েছে।