NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সাকিব আশা করছেন শ্রীরাম চালিয়ে যাবেন


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ০৮:১৩ পিএম

>
সাকিব আশা করছেন শ্রীরাম চালিয়ে যাবেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ ৩ ম্যাচ খেলে দুটিতে জিতেছে। আগামীকাল অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় ভারতের বিপক্ষে লড়বে শ্রীধরন শ্রীরামের শিষ্যরা। এর আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে দলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে বলার পর সাকিব জানালেন, টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীরাম বাংলাদেশের হয়ে সামনে আরও কাজ করবেন।

এসময় সাকিব বলেন, 'আমি মনে করি এখানে আসার পর থেকে সে বেশ ভালোভাবে তার কাজ করেছে। তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে যা নিয়ে সে কাজ করতে চেয়েছে। ছেলেদের সঙ্গে তার সম্পর্কও ভালো।'

সাকিব যোগ করেন, 'যেভাবে সে কথা বলে তা ছেলেদের কাছে ভালো লাগে। তার অধীনে আমরা কয়টা ম্যাচ খেললাম, আমি জানি না…হয়তো তিন, চার, পাঁচ, ছয়টা ম্যাচ। এই অল্প সময়ে এরকম একটা তরুণ দল নিয়ে সে তার কাজটা ভালোভাবে করেছে বলে আমি মনে করি। আশা করি সে বাংলাদেশের হয়ে কাজ চালিয়ে যাবে।'

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ-ভারত দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। আর এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জয়ের স্বাদ পেয়েছে। বাকি দশটিতে জিতেছে ভারত। আগামীকালের ম্যাচেও তাই খুব স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে ভারত। তবে সাদা ক্রিকেট বলে কথা। টাইগার অধিনায়ক সাকিব তো আগেই জানিয়ে দিয়েছেন, নিজেদের দিনে যে কোনো দলই সেরা হওয়ার সামর্থ্য রাখে।