NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাংলাদেশের সফরে আসছে পূর্ণশক্তির ভারত দল


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৭:৪৫ এএম

>
বাংলাদেশের সফরে আসছে পূর্ণশক্তির ভারত দল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টেস্ট খেলতে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে আসছে ভারতীয় দল। সফরকে কেন্দ্র করে সোমবার দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড। টাইগারদের বিপক্ষে এবারের সিরিজে পূর্ণশক্তির দল নিয়েই আসছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। 

দুই ফরম্যাটের দলেই আছেন বেশকিছু অভিজ্ঞ খেলোয়াড়। তবে ওয়ানডের স্কোয়াডে এসেছে নতুন কিছু মুখ। তারা হলেন- রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি ও ইয়াস দয়াল। ইনজুরির কারণে স্কোয়াডে নেই তারকা পেসার জাসপ্রীত বুমরাহ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে ৪ ডিসেম্বরে। এরপর ৭ এবং ১০ ডিসেম্বর হবে বাকি দুটি ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। 

ওয়ানডে দল:

রোহিত শর্মা (অধিনায়ক) শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।

টেস্ট দল:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কেএস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।