NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ছক্কাহীন ম্যাচে পাকিস্তানের জয়


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৪ এএম

>
ছক্কাহীন ম্যাচে পাকিস্তানের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। আজ পার্থের ওয়াকা গ্রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে। পুরো ম্যাচে ৩৩ দশমিক ৫ ওভার খেলা হলেও কোনো ছক্কা হয়নি।

আগের দুই ম্যাচে শেষ বলে হেরেছিল পাকিস্তান। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বলে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের জয়ের বিকল্প ছিল না। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের। 

নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। পুরো ২০ ওভার খেলেও নেদারল্যান্ডস শতরান করতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন। নেদারল্যান্ডসের ইনিংসে কোনো ছক্কা ছিল না। পাকিস্তানের শাদাব খান ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। 

মাত্র ৯২ রান তাড়া করতে নেমেও পাকিস্তানের শুরুটা সাবলীল হয়নি। দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজম সাজঘরে ফিরেছেন ৫ রানে রান আউট হয়ে। ফখর জামান ও রিজওয়ানের জুটিতে পাকিস্তানকে আর বেগ পেতে হয়নি। রিজওয়ান ৩৯ বলে ৪৯ এবং ফখর জামান ১৬ বলে ২০ রান করেন। নেদারল্যান্ডসের ব্র্যান্ডন ২ উইকেট নেন।