NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিজেপি রাজি থাকলে লোকসভা ভোটে লড়তে চান কঙ্গনা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৪ এএম

>
বিজেপি রাজি থাকলে লোকসভা ভোটে লড়তে চান কঙ্গনা

বহুদিন ধরেই জল্পনা ছিল। এবার সেই জল্পনা সত্যি হতে পারে বলে ইঙ্গিত দিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। জানালেন, টিকিট পেলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হতে চান তিনি। লড়তে চান হিমাচল প্রদেশের মান্ডি থেকে।

বিভিন্ন সামাজিকমাধ্যমে বিজেপি নিয়ে সরব কঙ্গনা। আক্রমণ করেছেন বিজেপি-বিরোধীদের। সেগুলো নিয়ে বিতর্কেও জড়িয়েছেন ‘কুইন’। তাই কঙ্গনার ভক্ত থেকে সমালোচক, সবাই এক প্রকার নিশ্চিত ছিলেন, যেকোনো সময় বিজেপিতে যোগ দেবেন তিনি।

শনিবার (২৯ অক্টোবর) সে প্রশ্নেরই জবাব দিলেন কঙ্গনা। বললেন, ‘পরিস্থিতি যা-ই হোক, সরকার যদি চায়, তাহলে আমি সব ধরনের অংশগ্রহণের জন্য প্রস্তুত। হিমাচল প্রদেশের মানুষ বা দল যদি চায় আমি ভোটে লড়ি, সেটা আমার কাছে বড় সম্মানের। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আমার সৌভাগ্য হবে।’

এদিকে কয়েক সপ্তাহ আগে, কঙ্গনা নিজেই এ মুহূর্তে তার রাজনীতিতে যোগ দেওয়ার সব ধরনের গুজব উড়িয়ে দিয়েছিলেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কিংবা নির্বাচনে লড়ার কোনো ইচ্ছা নেই। একজন শিল্পী হিসেবে আমি ভারতীয় রাজনীতিতে আগ্রহী। ভবিষ্যতে রাজনীতি নিয়ে ছবি করতে চাইব।

তিনি বলেছিলেন, যারা দেশের জন্য ভালো করছে তাদের সেবা করার জন্য আমি উন্মুখ। যারা দেশের সেবা করছে আমি তাদের সমর্থন করব।

প্রসঙ্গত, শিগগির ‘ইমারজেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। ছবিটি অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করছেন তিনি। ইতোমধ্যে টিজারেই ইন্দিরা গান্ধীর চরিত্রে সবাইকে চমকে দিয়েছেন।