NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নারীশিক্ষার অধিকার আদায়ের লড়াই চলবে : মালালা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৯ এএম

নারীশিক্ষার অধিকার আদায়ের লড়াই চলবে : মালালা

আর্ন্তজাতিক ডেস্ক: পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের জলবায়ু আন্দোলন ‘ফ্রাইডেস ফর ফিউচার’ কর্মসূচিতে অংশ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারী শিক্ষাকে গুরুত্ব দেন তিনি।

শুক্রবার (১০ জুন) ফ্রাইডেস ফর ফিউচার কর্মসূচিতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ভ্যানেসা নাকাতের সঙ্গে যোগ দিয়ে এসব কথা বলেন পাকিস্তানি নারীশিক্ষা অধিকারকর্মী মালালা। তাদের কথায় জলবায়ু পরিবর্তনের কারণে মেয়েদের শিক্ষাবঞ্চিত হওয়ার বিষয়টি উঠে আসে।

এ সময় মালালা ইউসুফজাই বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াই নারীশিক্ষা অধিকার আদায়ের লড়াই। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের কোটি কোটি মেয়ে স্কুলে যেতে পারছে না। মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মেয়েরা। সবার আগে মেয়েরা স্কুল থেকে ঝরে পড়ছে।

তিনি বলেন, বিশেষ করে জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশের মেয়েরা। যদি শিক্ষার মাধ্যমে এসব মেয়ের ক্ষমতায়ন করা হয়, তাহলে এই সংকট সমাধান করা যেতে পারে।