NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৫৪ জন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৬ এএম

রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৫৪ জন

ঢাকা: এ বছর রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন ২৫৪ জন। সরকার ঘোষিত প্যাকেজ-২ এ উল্লেখিত প্যাকেজ মূল্যের সুযোগ সুবিধা দিয়ে (প্লেন ভাড়া ছাড়া) তাদের হজে পাঠানো হচ্ছে। রোববার (১২ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এসব হজযাত্রীদের মধ্যে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় খরচে হজপালনকারী প্রত্যেককে প্লেনের টিকেট বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা পে-অর্ডার করে জমা দিতে হবে। পে-অর্ডার জমা না দিলে তার ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। এ ছাড়াও, তাদের সম্ভাব্য ফ্লাইট ৭ জুলাইয়ের পর থেকে পরিচালিত হবে।

হজযাত্রীদের আবশ্যিকভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন/টিকা গ্রহণ করে ই-হেলথ সনদ নিতে হবে। তাদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। 

তালিকায় থাকা সরকারি কর্মকর্তা/কর্মচারী যারা রয়েছেন তারা সৌদি আরবে অবস্থানের সময়ে নিজ নিজ কর্মস্থল থেকে বাংলাদেশের স্থানীয় মুদ্রায় যথারীতি বেতন ও ভাতা প্রাপ্য হবেন।

রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী প্রত্যেক হজযাত্রীকে কোরবানির খরচ বাবদ আনুমানিক ৮১০ (আটশ দশ) সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে।

তালিকা দেখতে ক্লিক করুন এখানে- http://file:///E:/2022/June%202022/12%20June/State-Cost-2022-G.O.-singed-20220612171405.pdf