NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

শিগগিরই কোচিংয়ে ফিরবেন জিদান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৩ পিএম

শিগগিরই কোচিংয়ে ফিরবেন জিদান

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোচিং থেকে দূরে আছেন জিনেদিন জিদান। নতুন কোথাও দায়িত্ব নেননি ফরাসি এই কিংবদন্তি। নতুন কোথায় যাচ্ছেন, কোন দলের দায়িত্ব নিচ্ছেন- এ নিয়ে ছিল জল্পনা-কল্পনা। অবশেষে জিদান নিজেই জানালেন, শিগগিরই কোচিংয়ে ফিরবেন তিনি।

 

 

খেলোয়াড়ি জীবন শেষে শুধু মাত্র রিয়াল মাদ্রিদের কোচিং করিয়েছেন জিদান। ২০১৬ সালে রিয়ালের দায়িত্ব নিয়ে প্রথম দফায় জেতেন হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ। এছাড়া জিতিয়েছেন লা লিগার শিরোপাও। দ্বিতীয় দফায় রিয়ালে ফিরেন ২০১৯ সালে। সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে এসে রিয়ালকে জেতান লিগ শিরোপা। ২০২১ সালে আবারো রিয়ালকে বিদায় জানান জিদান।

ফ্রান্সের প্যারিসে তৈরি করা হয়েছে জিদানের মোমের মূর্তি। সেই অনুষ্ঠানে এসে নিজের ভবিষ্যৎ নিয়ে জিদান বলেছেন,'শিগগিরই কোচিং পেশায় ফিরে আসব। খুব বেশি দূরে নেই। শিগগিরই ফিরছি, শিগগিরই। '