NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বোর্ডকে দুষলেন পোলার্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

>
বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বোর্ডকে দুষলেন পোলার্ড

দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এবার সরাসরি সুযোগই পায়নি মূলপর্বে। খেলতে হয়েছে প্রথম রাউন্ডের কোয়ালিফায়ার। কিন্তু সেখানেও হোঁচট খেয়েছে নিকোলাস পুরানের দল! তবে এমন ব্যর্থতার পরেও ক্রিকেটারদের দোষ দিতে নারাজ কাইরন পোলার্ড। সাবেক অধিনায়কের মতে, দলের এই অবস্থার জন্য দায়ী বোর্ড ও নির্বাচকরা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফায়ারের শুরুটাই খারাপ হয়েছে উইন্ডিজের। স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে বাদ পড়ার শঙ্কাটা দেখা দেয় প্রথম ম্যাচেই। জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে ঘুরে দাঁড়ালেও তাতে শেষরক্ষা হয়নি পুরানের দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা হারায় উইন্ডিজ। 

পারফরম্যান্সের দিক থেকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই নিম্নমানের প্রদর্শনী ছিল ওয়েস্ট ইন্ডিজের। ব্যাটাররা কেউই তেমন রান পাননি, বল হাতেও তেমন ধারালো ছিলেন না জেসন হোল্ডার-রোমারিও শেফার্ডরা। তবুও খেলোয়াড়দের পাশে দাড়িয়েছেন পোলার্ড। সাবেক অধিনায়ক মনে করেন, অভিজ্ঞদের ছাটাই করেই এই দুঃসময় ডেকে এনেছে উইন্ডিজ।

এ প্রসঙ্গে পোলার্ড বলেন, ‘আমাদের ক্রিকেটের বর্তমান যে অবস্থা এটা আমি অনুভব করতে পারি। আমি ছেলেদের অবস্থা বুঝতে পারছি, তাদের সময় বেশ খারাপ যাচ্ছে। এটা তো আসলে তাদের দোষ না। আমাদের তরুণ একজন অধিনায়ক আছে। আমাদের খেলোয়াড়রা নতুন যারা টি-টোয়েন্টিতে কেবল কয়েকটি ভালো ইনিংস খেলেছে এরাই কিন্তু বিশ্বকাপে চলে এসেছে। আমি যখন এটা দেখি, তখন আমি মনে মনে হাসি। কেননা গত বছর এই সময়টায় অনেক কথা হচ্ছিল, যখন কেউ কেউ দলে সুযোগ পায়নি।’

পোলার্ড আরও বলেন, ‘অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আমরা এটাকে খুব সহজভাবে নিয়ে ফেলেছি। এমনকি একটা ধারণাও প্রচলিত আছে যে, কারও বয়স যদি বেশি হয় তাহলে তাকে খেলা থেকে অবসর নিয়ে নিতে হবে!’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাননি টি-টোয়েন্টির অন্যতম দুই ফেরিওয়ালা আন্দ্রে রাসেল ও সুনীল নারীন। ফ্লাইট মিস করায় শিমরন হেতমায়ারকেও দল থেকে বাদ দিয়েছে উইন্ডিজ বোর্ড।