NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৩ এএম

>
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ

ঘূর্ণিঝড় সিত্রাংকে কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগের অধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিকভাবে কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়।  

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, জেরিক্যান, অস্থায়ী নলকূপ স্থাপনের মালামাল, অস্থায়ী ল্যাট্রিন স্থাপনের মালামাল, ব্লিচিং পাউডার, হাইজিন কিট, মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ দুর্যোগকালীন প্রয়োজনীয় মালামাল মজুতের জন্য বলা হয়।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ‘সিত্রাং’ সম্পর্কে ব্যাপক প্রচারণা, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, প্রয়োজনে তাৎক্ষণিকভাবে জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ ঘূর্ণিঝড় মোকাবিলায় যথাযথ কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়।  

‘সিত্রাং’ পরবর্তী রাস্তা-ঘাট/কালভার্ট সংস্কার/মেরামত করে সচল রাখা, পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঘূর্ণিঝড়কবলিত সকল জেলায় ‘কন্ট্রোল রুম’ খোলার রাখার জন্য বলা হয়েছে।

‘সিত্রাং’ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।