NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিত্রাং পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৫৪ পিএম

সিত্রাং পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন বলে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার সন্ধ্যায় আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

 

সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে।

 

বিপৎসংকেত কত পর্যন্ত যেতে পারে? একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা মহাবিপৎসংকেত পর্যন্ত যেতে পারে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যায় এটি আঘাত হানবে। আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে উপকূল অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতি মোবাবেলায় সাত হাজার আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এতে ২৫ লাখ মানুষের আশ্রয়ণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।