NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

কারানের তোপে অলআউট আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:২৪ এএম

>
কারানের তোপে অলআউট আফগানিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচেই দিশেহারা আফগানিস্তান। স্যাম কারান- বেন স্টোকসদের শক্তিশালী বোলিং লাইন আপের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারেননি মোহাম্মদ নবি- নাজিবুল্লাহ জাদরান। তাতে প্রথম ইনিংস শেষে ১১২ রানেই অলআউট আফগানরা। 

ম্যাচে ৩.৪ ওভার হাত ঘুরিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন ইংলিশ বোলার স্যাম কারান। প্রথম বোলার হিসেবে ইংলিশদের টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকারীর তালিকায় নাম লেখালেন ২৪ বছর বয়সী এ পেসার। 


ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে আফগানরা। দলীয় ১১ রানে রহমানউল্লাহ গুবরাজকে বাটলারের ক্যাচ বানান মার্ক উড। ধীর গতিতে আফনিস্তানকে এগিয়ে নিতে চাইলেও বেশিক্ষণ পারেননি ইব্রাহিম জাদরান। ৩২ বলে ৩২ রান করে আউট হয়েছেন কারানের বলে। 

ইব্রাহিমের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে আফগানরা। এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা করেন উসমান গনি। কিন্তু ৩০ রান করা গনিকেও ফেরান কারান। শেষ ৬ ব্যাটারদের কেউই দুই অঙ্ক ছুঁতে না পারলে ১১২ রানে থামে আফগানিস্তানের প্রথম ইনিংস।