NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

শুরুতেই হোঁচট স্বাগতিক অস্ট্রেলিয়ার


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৯:৫৩ এএম

>
শুরুতেই হোঁচট স্বাগতিক অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া। সিডনিতে আজ ২০১ রান তাড়া করতে নেমে ১১১ রানেই থেমেছে অ্যারন ফিঞ্চের দল। আর তাতে বড় হারে টুর্নামেন্ট শুরু হলো স্বাগতিকদের। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ৮৯ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ৫৮ বলে ৯২ রানের ইনিংস খেলে কিউইদের জয়ের নায়ক ডেভন কনওয়ে। 

টস হেরে ব্যাটিংয়ে নেমে ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের ব্যাটে পাওয়ারপ্লেতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কেন উইলিয়ামসনের দল। অ্যালেনের ঝড় চলে চতুর্থ ওভার পর্যন্ত। তবে বিধ্বংসী ব্যাটিংয়ে সে চার ওভারে ৫৬ রান আসে কিউইদের।

১৬ বলে ৪২ রান করে হ্যাজেলউডের বলে বোল্ড হন অ্যালেন। তার বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও পাওয়ারপ্লেতে মোট ৬৫ রান যোগ করে নিউজিল্যান্ড। অ্যালেনের বিদায়ের পর কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৬৯ রান। 

২৩ বলে ২৩ রান করে উইলিয়ামসনের বিদায়ের পর ইনিংস বড় করতে পারেননি চারে নামা গ্লেন ফিলিপসও। ১২ রান করে ফিরেছেন হ্যাজেলউডের বলে। চতুর্থ উইকেটে দ্রুত ৪৮ রান যোগ করে দলকে ২০০ রানে নিয়ে যান জিমি নিশাম ও কনওয়ে। নিশাম অপরাজিত ছিলেন ১৩ বলে ২৬ রানে।

২০১ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম সাউদির তোপ ও মিচেল সান্টনারের ঘূর্ণিতে শুরুতেই দিশেহারা হয়ে পড়ে অজিরা। দলীয় ৫০ রানেই প্রথম ৪ উইকেট হারিয়ে ফেলা দলটিতে কিছুটা আশার সঞ্চার করেও ধরে রাখতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড। ১৭ বল বাকি থাকতেই অলআউট হয় স্বাগতিকরা।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট করে নিয়েছেন মিচেল সান্টনার ও টিম সাউদি। দুই উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট গেছে লোকি ফার্গুসন ও ইশ সোধির ঝুলিতে।