NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউক্রেনকে প্রতি মাসে দেড় বিলিয়ন ইউরো দেবে ইইউ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:১৯ এএম

>
ইউক্রেনকে প্রতি মাসে দেড় বিলিয়ন ইউরো দেবে ইইউ

রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে ব্যস্ত থাকা ইউক্রেনকে ২০২৩ সালে প্রতি মাসে দেড় বিলিয়ন ইউরো পরিমাণ অর্থ সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। খবর আল জাজিরার। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ইইউ চলতি বছর ইউক্রেনকে ১৯ বিলিয়ন ইউরো দিয়েছে।

ইউক্রেনের জন্য আয়ের অনুমানযোগ্য এবং স্থিতিশীল প্রবাহ থাকা গুরুত্বপূর্ণ। কিয়েভের মৌলিক চাহিদা মেটাতে আনুমানিক মাসে তিন থেকে চার বিলিয়ন ইউরো প্রয়োজন- বলেন তিনি। 

ইইউ প্রধান এক সংবাদ সম্মেলনে বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতি মাসে ইউক্রেনের জন্য প্রতি মাসে দেড় বিলিয়ন ইউরো অর্থায়ন করবে। বাকিটা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে আসবে বলে আশা করা যাচ্ছে।

সব মিলিয়ে আগামী বছরের জন্য ১৮ মিলিয়ন ইউরো অর্থায়ন করা হবে, যা ইউক্রেনকে আয়ের একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য এবং অনুমানযোগ্য প্রবাহ যোগাবে।

এদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই সহায়তা আর কতদিন থাকবে তা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে মার্কিন রাজনীতির পরিমণ্ডলে।