NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বাঁচা-মরার লড়াইয়ে টস হারল জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে স্কটল্যান্ড


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৫:৪৯ এএম

>
বাঁচা-মরার লড়াইয়ে টস হারল জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপের আগের ম্যাচে হেরে বিদায় নিয়েছে উইন্ডিজ, তাদের হারিয়ে সুপার টুয়েলভে উঠে গেছে আয়ারল্যান্ড। একই সমীকরণ জিম্বাবুয়ে আর স্কটল্যান্ডের সামনেও, হারলেই বিদায়।

এমন সমীকরণের সামনে থাকা ম্যাচে জিম্বাবুয়ে হেরেছে টসে। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন টস জিতেই নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যায় স্কটিশ অধিনায়ক বললেন, ‘আমরা আগে ব্যাট করতে যাচ্ছি। এখানে ভালো স্কোর গড়লে কী হয়, সেটা আমরা দেখেছি। আমরা যথাসাধ্য চেষ্টা করব এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’

এদিকে টস হেরে ফিল্ডিংয়ে নামতে হলেও জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের খুব একটা সমস্যা নেই তাতে। আগের ম্যাচেই যে আয়ারল্যান্ড সেটা করে দেখিয়েছে! তার ভাষ্য, ‘আগের ম্যাচে আয়ারল্যান্ডকে তাড়া করতে দেখাটা আমাদের বেশ আত্মবিশ্বাস দিচ্ছে। বল নিয়ে ভালো শুরু করাটাই হবে মুখ্য, তারপর ব্যাট হাতে চাপে শান্ত থাকতে হবে।’

জিম্বাবুয়ে একাদশ
ক্রেইগ আরভিন (সি), রেজিস চাকাভা (ডব্লিউ), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, রিচার্ড নাগারভা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি
স্কটল্যান্ড একাদশ
জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথু ক্রস (ডাব্লু), রিচি বেরিংটন (সি), মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল