NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

এ বছরই বাংলাদেশে খেলতে আসছে ভারত, দেখে নিন সূচি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৪:২৭ পিএম

এ বছরই বাংলাদেশে খেলতে আসছে ভারত, দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক: সাত বছর পর বাংলাদেশে খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের পয়লা ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  টেস্ট সিরিজের ম্যাচগুলো হবে দুই ভেন্যুতে। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের সূচি

১ ডিসেম্বর : ঢাকায় ভারতীয় দলের আগমন।

৪ ডিসেম্বর : প্রথম ওয়ানডে, মিরপুর।

৭ ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মিরপুর।

১০ ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, মিরপুর।

১৪-১৮ ডিসেম্বর : প্রথম টেস্ট, চট্টগ্রাম।

২২-২৬ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মিরপুর।

২৭ ডিসেম্বর : ভারতীয় দলের ঢাকা ত্যাগ।