NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নাজমুলের ছোঁয়ায় পাল্টে গেল সিলেট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ পিএম

>
নাজমুলের ছোঁয়ায় পাল্টে গেল সিলেট

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। নতুন কোচের দায়িত্ব নিয়েই যেন পাল্টে দিলেন দলটিকে। প্রথম রাউন্ডের পর এবার দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পেয়েছে সিলেট। তারুণ্যের মিশেলে ভরা খেলোয়াড় দিয়ে গঠন করা হয়েছে এবারের দলটি। 
 
দ্বিতীয় রাউন্ডের চারদিনের ম্যাচে তৃতীয় দিনেই গতকাল জয়ের সুবাস পাচ্ছিল সিলেট। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জয় তুলে নিল তারা। জাতীয় লিগে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

গতকাল ঢাকা মেট্রোর দেওয়া ২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১১০ রান করে দিন শেষ করে সিলেট। ওপেনার ইমতিয়াজ হোসেন ৪২ ও ২০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জাকির। তবে চতুর্থ দিনে আজ ফিফটি তুলে ইমতিয়াজ ফিরে যান ৫১ রান করে। এরপর ৩৮ রান করে বিদায় নেন জাকিরও। শাহানুর রহমান ৭ করে ফিরলে চাপের মুখে পড়ে সিলেট।

তবে ১৬৪ রানে ৬ উইকেট হারানোর পর শেষদিকে জাকের আলি অনিক ও তানজিম হাসানের হার না মানা ৫২ রানের জুটিতে ভর করে জয় তুলে নেয় সিলেট। ৪৬ বল খেলে ৫১ রান করেন জাকের এবং ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব। ম্যাচে ৬ উইকেট সংগ্রহ করে ম্যাচসেরা নির্বাচিত হন তানজিম হাসান সাকিব।