NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পিছিয়ে গেলেন সালমান, আসবেন আগামী বছর


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৫, ০৯:২৭ এএম

>
পিছিয়ে গেলেন সালমান, আসবেন আগামী বছর

বলিউড সুপারস্টার সালমান খানকে বড় পর্দায় দেখতে তার ভক্ত-অনুসারীরা সর্বদা মুখিয়ে থাকেন। সাম্প্রতিককালে হিন্দি সিনেমার কপালে শনির দশা স্পষ্ট। বলিউডের কোনো সিনেমাই বক্স অফিসে সুবিধা করতে পারছে না। ‘মরার ওপর খাঁড়ার ঘা’— হিসেবে এ বছর কোনো সিনেমাই মুক্তি পাচ্ছে না ‘ভাইজান’-এর।

চলতি বছর ৩০ ডিসেম্বর এই অভিনেতার ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির কথা থাকলেও পিছিয়ে গেল মুক্তির তারিখ। আসবে ২০২৩ সালের ঈদে।

২০০৯ সাল। ‘ওয়ান্টেড’ দিয়ে শুরু। এরপর প্রতিবছর ঈদে সালমান নিয়ে এসেছেন নতুন সিনেমা। ঈদ এলেই তিনি আসবেন এ যেন অলিখিত নিয়মে রূপ নিয়েছিল। মাঝখানে করোনা মহামারির কারণে এর ব্যত্যয় ঘটে। অতিমারির কারণে, ২০২০ সালের ঈদে ‘রাধে’ প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও আসেনি। আসে পরের বছর, তাও ওটিটি প্ল্যাটফর্মে।

শোনা যাচ্ছে, আগামী বছর ডাবল ধামাকা নিয়ে হাজির হবেন সালমান। ২০২৩ সালের ঈদ ও দিওয়ালি উপলক্ষ্যে যথাক্রমে মুক্তি পাবে তার বিগ বাজেটের দুই সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ ও ‘টাইগার ৩’।

শনিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা মুক্তির নতুন তারিখ ঘোষণা করেন সালমান। নতুন তারিখ জানিয়ে এই অভিনেতা টুইটার হ্যান্ডেলে লেখেন, “এবার, ২০২৩-এর দিওয়ালিতে আসবে ‘টাইগার ৩’। একই বছর ঈদে আসবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। চলো, সিনেমা দুটির সঙ্গে ঈদ ও দিওয়ালি উপভোগ করি।’

উল্লেখ্য, যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার ৩’ সিনেমাতে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। এতে গুপ্তচর ‘পাঠান’ চরিত্রে ক্যামিও করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ভিলেন চরিত্রে থাকবেন ইমরান হাশমি।