NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ভিলেন হয়ে ফিরলেন নায়িকা মুনমুন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২২ এএম

>
ভিলেন হয়ে ফিরলেন নায়িকা মুনমুন

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা মুনমুন। খোলস বদলে একদম নতুনরূপে ফিরছেন তিনি। ইতিবাচক চরিত্র থেকে বেরিয়ে ধরা দিচ্ছেন নেতিবাচক চরিত্রে। নায়িকা থেকে তিনি এখন পুরোপুরি খল নায়িকা। ‘রাগী’ সিনেমায় মুনমুনকে দেখা যাবে ‘ভিলেন’ চরিত্রে।

শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। মোট ২৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘রাগী’। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান। সিনেমা হলে এসে দর্শকদের সিনেমাটি উপভোগ করতে আহ্বান জানান তিনি।

নির্মাতা বলেন, ‘দর্শকের উদ্দেশে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।’

‘রাগী’তে নিজের ভূমিকা নিয়ে মুনমুন বলেন, ‘সিনেমার নায়ক আবীর আমাকে গল্পটা শুনিয়েছিল। গল্প শুনেই বলেছিলাম সিনেমাটা আমি করব। গতানুগতিক ধারার বাইরের চরিত্র পেয়েছি। সাধারণত দর্শক আমাকে নায়িকা চরিত্রে দেখেছে। এই প্রথম অন্যরকম একটা কাজ করলাম। ভয়ঙ্কর গ্যাং লিডার হয়ে পর্দায় ফিরছি। আশা করি, দর্শক এন্টি-হিরো মুনমুনকে পছন্দ করবে।’

উল্লেখ্য, সামাজিক অ্যাকশন নির্ভর সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ। এটি প্রযোজনা করেছেন জাকেরা খাতুন জয়া। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।