NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:২২ এএম

ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে

ঢাকা: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩১০ জন। এর মধ্যে ঢাকায় ১৯৭ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১১৩ জন ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৩ জন।

 

 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার ৫১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯১৬ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৭৯৯ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২৩ হাজার ৫৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৪৫৬ এবং ঢাকার বাইরে ৬ হাজার ১৩৬ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ঢাকায় ১৫ হাজার ৪৯৫ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫ হাজার ২৯৯ জন।