NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশের নৌ-পরিবহন খাতে বিনিয়োগের আশ্বাস সৌদির


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩০ এএম

>
বাংলাদেশের নৌ-পরিবহন খাতে বিনিয়োগের আশ্বাস সৌদির

বাংলাদেশের যে কোনো সুসংবাদ সৌদি আরবের জন‍্য আনন্দের বলে জানিয়েছেন দেশটির যোগাযোগ ও লজিস্টিক্স সার্ভিসেস বিষয়ক মন্ত্রী ও প্রকৌশলী সালেহ নাসের আলজাসের।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে রিয়াদে সৌদি যোগাযোগ মন্ত্রীর নিজ কার্যালয়ে সফররত বাংলাদেশের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আনন্দের কথা জানান তিনি। বাংলাদেশের নৌপরিবহন খাতে পারস্পারিক সহায়তা এবং সৌদি আরব থেকে এ খাতে বিনিয়োগ বিষয়ে উচ্চ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সৌদি যোগাযোগ মন্ত্রী দুই দেশের মধ‍্যে ৫ দশক ধরে বিদ্যমান অত্যন্ত সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, এ সুসম্পর্ককে অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার মাধ্যম হলো— বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানো। সৌদি আরবের ভিশন-২০৩০ এর আওতায় এ দেশের পরিবহন সেক্টরের কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে এবং সে কর্মকৌশলের আলোকে সেদেশের যোগাযোগ খাতে কাজ হচ্ছে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তার বক্তব্যের শুরুতেই সেদেশের যোগাযোগ মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। গত নভেম্বরে সৌদি যোগাযোগ মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের কথা প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনাল, পায়রা সমুদ্র বন্দর ও অন্যান্য খাতে বিনিয়োগে সৌদি আরবের সহায়তা কামনা করেন।

বাংলাদেশে এ সকল খাতে বিনিয়োগের বিষয়টি যৌথভাবে কাজ করার আশ্বাসের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার উপস্থিত ছিলেন।

অন্যদিকে সৌদি আরবের প্রতিনিধিদলে যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. মনসুর আল তার্কি, সৌদি বন্দর কর্তৃপক্ষের প্রসিডেন্ট ওমর হাইদি, সৌদি পাবলিক ইনভেস্টমেন্টের বকর আল মোহাম্মদ এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আমের এ আলী রেজা উপস্থিত ছিলেন।