NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইয়ানে ফ্লোরিডায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৩১ পিএম

ইয়ানে ফ্লোরিডায় মৃত্যু ১০০ ছাড়িয়েছে

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়ানে শুধু ফ্লোরিডা অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা বলেছেন।

২৬ সেপ্টেম্বর ইয়ানের আঘাতে ধ্বংস হয়ে যায় ফ্লোরিডার অনেক বাড়ি, রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠান। ফ্লোরিডার মেডিক্যাল এক্সামিনারস কমিশন জানায়, এই অঙ্গরাজ্যে মোট নিহতের সংখ্যা ১০২।

 

এদের মধ্যে বেশির ভাগই অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বাসিন্দা।

 

এর আগে অঙ্গরাজ্যটির গভর্নর জানিয়েছিলেন, নর্থ ক্যারোলাইনায় আরো পাঁচজন মারা গেছে।  
ফ্লোরিডার ওপর দিয়ে পার হয়ে আটলান্টিক মহাসাগরে চলে যায় ইয়ান। পরে সাউথ ক্যারোলাইনার উপকূল দিয়ে ফের স্থলভাগে প্রবেশ করে।

কর্মকর্তারা জানান, ফ্লোরিডার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলগুলো নতুন করে গড়ে তুলতে কয়েক মাস সময় লাগতে পারে। এ জন্য প্রায় পাঁচ হাজার কোটি ডলার বা তার বেশি খরচ হতে পারে।  

এই শতকে যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঝড়গুলোর একটি হিসেবে ধরা হয়েছে ইয়ানকে। ২০০৫ সালে ঘূর্ণিঝড় ক্যাটরিনা যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় ব্যাপক বন্যা ও ভূমিধস ঘটিয়েছিল। সেবার নিউ অরলিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারায় প্রায় এক হাজার ৮০০ জনেরও বেশি। ক্ষয়ক্ষতি হয় কয়েক শ কোটি ডলারের। সূত্র : এএফপি।