NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের পথ খুলছে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৪৯ এএম

>
ব্রুনাই ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের পথ খুলছে

বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এরফলে দুই দেশের মধ্যে বিমান চলাচলের পথ খুলছে।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়।  

 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা হচ্ছে ব্রুনাই এবং বাংলাদেশের মধ্যে সরাসরি এয়ারলাইন্স যোগাযোগের (বিষয়)। এটাতে কেবিনেট এগ্রি (সম্মতি) করেছে।  

তিনি আরও বলেন, এই চুক্তি হয়ে গেলে বাংলাদেশ বিমান অথবা অন্য যে কোন এয়ারলাইন্সকে যদি সিলেক্ট (নির্ধারণ) করে দেওয়া হয়, অথবা ব্রুনাইয়ের কোনো এয়ারলাইন্সকে যদি সিলেক্ট করে দেওয়া হয়, তাহলে সরাসরি বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে বিমান চলাচল করতে পারবে।