NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

আইসিসির মাসসেরা রিজওয়ান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:১৮ এএম

>
আইসিসির মাসসেরা রিজওয়ান

ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ানের জাদু যেন কমছেই না। গেল মাসে ইংল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক পারফর্ম করার পর এবার ত্রিদেশীয় সিরিজেও ফোটাচ্ছেন রানের ফোয়ারা। আর তাতে আইসিসির পক্ষ থেকে সুসংবাদ পেলেন পাকিস্তানের এ ওপেনার। সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন তিনি। 

জীবনে প্রথম আইসিসির মাসসেরার পুরষ্কার জিততে রিজওয়ান পেছনে ফেলেছেন অক্ষর প্যাটেল ও তরুণ উদীয়মান অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিণকে। সোমবার আইসিসির মাসসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

মাসসেরার খেতাব জেতার পেছনে সকল কৃতিত্ব নিজের সতীর্থদের দিয়েছেন রিজওয়ান। এছাড়া নিজের পুরষ্কারকে উৎসর্গ করেছেন পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের নামে। 

‘সতীর্থদের কৃতিত্ব জানাতে চাই আমার কাজটা সহজ করে দেয়ার জন্য। এই ধরনের অর্জন আত্মবিশ্বাস বাড়ায়। নিজের পারফরম্যান্সে আমি খুশি এবং এই ধারাবাহিকতা অস্ট্রেলিয়ায়ও বজায় রাখতে চাই। পাকিস্তানের বন্যাদুর্গত মানুষের নামে আমার পুরষ্কারটি উৎসর্গ করছি। আশা করি এটা তাদের মনে হাসি ফোটাবে।’ 

এদিকে মেয়েদের ক্রিকেটে মাসসেরার পুরষ্কার জিতেছেন হারমানপ্রীত কর। সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সিরিজ জিতিয়েছেন ভারতীয় অধিনায়ক। সিরিজে ব্যাট হাতে ২২১ রান করেছেন ডানহাতি এ ব্যাটার।