NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অস্কারজয়ী অভিনেত্রীরাও মাথার চুল কেটে ইরানিদের পাশে!


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ১১:১৭ এএম

অস্কারজয়ী অভিনেত্রীরাও মাথার চুল কেটে ইরানিদের পাশে!

বিনোদন ডেস্ক: ইরানে বিক্ষোভে সংহতি জানিয়েছেন অস্কারজয়ী কয়েকজন তারকা  ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে তারা নিজেদের চুল কেটে ফেলেছেন। এদের মধ্যে রয়েছেন, জুলিয়েট বিনোচে এবং মেরিয়ন কোটিলার্ড, ইসাবেলেসহ বেশ কয়েকজন তারকা অভিনেত্রী। ব্রিটিশ অভিনেতা শার্লট র‌্যাম্পলিং, শার্লট গেইনসবার্গ এবং সঙ্গীতশিল্পী জেন বার্কিন।   

প্রতিবাদে অংশ নিয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের স্ত্রী জুলি গেয়েতও।

হিজাব ইস্যুতে গ্রেপ্তার কুর্দি নারী মাহসা আমিনি ১৬ সেপ্টেম্বর মারা গেলে বিক্ষোভে ফেটে পড়ে ইরানের জনগণ। পুলিশ মাহসাকে হেফাজতে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও, পরিবারের অভিযোগ গ্রেপ্তারের পর তাকে পেটানো হয়।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও-তে দ্য ইংলিশ পেশেন্ট অভিনেত্রী বিনোচেকে নিজের এক মুঠো চুল কেটে ফেলতে দেখা গেছে। তিনি জানান, তার এই বিসর্জন ‘স্বাধীনতার জন্য’।

ইনস্টাগ্রামে ব্রিটিশ অভিনেত্রী গেইনসবার্গকে দেখা যায়, মা বির্কিনের চুল কেটে দিচ্ছেন তিনি। soutienfemmesiran (সোটিনফেমেসিরান) এর অর্থ- ইরানি নারীর প্রতি সমর্থন। ভিডিওর পোস্টে লেখা হয়েছে, এই নারী, পুরুষরা সমর্থন চাইছে। তাদের সাহস এবং একাগ্রতায় আমরা মুগ্ধ। প্রতিবন্ধকতাগুলো ছেঁটে ফেলে আমরা তাদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।