NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo
চ্যাম্পিয়নস লিগ

নাপোলি-বায়ার্নের গোল উৎসব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ পিএম

নাপোলি-বায়ার্নের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলাবার রাতে ভিক্টোরিয়া প্লজেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল বাভারিয়ানরা। সাদিও মানেরা জিতেছে ৫-০ গোলে।

ম্যাচে জোড়া গোল পেয়েছেন লেরয় সানে।

একটি করে গোল করেছেন সার্জ ন্যাব্রি, সাদিও মানে ও এরিক চোপো-মোটিং। সেই সঙ্গে একটা রেকর্ডও গড়ে ফেলেছে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা।  এর আগে ২০১২ থেকে ২০১৭ আসর পর্যন্ত গ্রুপ পর্বে টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ।

 

এবারের আসরে টানা তিন জয়ের ফলে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান মজবুত করল বায়ার্ন। তিন ম্যাচে ৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান, ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।

গোল উৎসব করেছে ইতালিয়ান ক্লাব নাপোলিও। ‘এ’ গ্রুপের ম্যাচে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। এ নিয়ে ৩ ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে নাপোলি। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ৩ পয়েন্ট নিয়ে তিনে আয়াক্স এবং পয়েন্টের খাতা না খুলতে পারা রেঞ্জার্স আছে সবার নিচে।