NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিএনপির অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম : হানিফ


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫২ এএম

বিএনপির অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম : হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এ দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসলে অসুর তো তারাই। ২০০১ থেকে ২০০৬ সালে দানবের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম। ’

তিনি আরো বলেন, জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।

এ সময় আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জি এম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোনো সুযোগ নেই। দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবে।  সময় হলে এসব যৌক্তিক হবে না বলেই মনে করেন তিনি।