NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাস্কের মন বদল, ৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনছেন মার্কিন ধনকুবের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

>
মাস্কের মন বদল, ৪৪ বিলিয়ন ডলারেই টুইটার কিনছেন মার্কিন ধনকুবের

সোশ্যাল মিডিয়া জায়ান্ট টুইটার কেনার সিদ্ধান্তে ফিরে এসেছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। এর আগে তিনি যে দামে টুইটার কিনতে চেয়েছিলেন সেই দামেই আবার কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

অর্থাৎ টুইটার কিনতে শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার খরচ করবেন মার্কিন এই ধনকুবের। মঙ্গলবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এদিকে, ইলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার বাড়তে শুরু করেছে। মঙ্গলবার টুইটারের শেয়ারমূল্য ১২.৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ মার্কিন ডলারে উঠে যায়। এছাড়া ইলন মাস্কের টেসলার শেয়ারমূল্যও বেড়ে যায় ১.৫ শতাংশ। 

চলতি বছর এপ্রিলে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এরপরে নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন মাস্ক। সেসময় তিনি জানিয়েছিলেন, অনুমানের থেকে টুইটারে বটের বা ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার কারণেই সংস্থাটি কেনার এই সিদ্ধান্ত থেকে সরে আসা।

টুইটারের মতে, তাদের প্ল্যাটফর্মে বটের বা ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট গ্রাহক সংখ্যার ৫ শতাংশের কম। কিন্তু ইলন মাস্ক দাবি করেছিলেন, ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা টুইটারের হিসাবের চেয়েও কয়েক গুণ বেশি।

মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে জানানো হয়, টুইটার কেনার চুক্তি সম্পন্ন করতে ইলন মাস্ক একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু বিষয়টি গোপনীয় হওয়ায় এ বিষয়ে মুখ খোলেননি কেউই। তবে ইতোমধ্যেই এই দামে সবুজ সংকেত দিয়েছে সব পক্ষই।

টুইটারের সঙ্গে ইলন মাস্কের বিবাদ ইতোমধ্যেই আদালতে গড়িয়েছিল। টুইটার কেনার প্রস্তাব স্থগিত করা নিয়ে অক্টোবরের তৃতীয় সপ্তাহে মার্কিন আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্কের মুখোমুখি হওয়ার কথা ছিল।

মামলায় টুইটার কর্তৃপক্ষ দাবি করে, আগের প্রস্তাবিত দামেই অর্থাৎ শেয়ারপ্রতি ৫৪.২০ মার্কিন ডলার দিয়েই টুইটার কিনতে হবে মাস্ককে। তবে মাস্ক আপাতত রাজি হয়ে যাওয়ায় হয়তো আদালতের বাইরেই এখন মীমাংসা হয়ে যেতে পারে তাদের বিরোধের।