NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নারায়ণগঞ্জে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ এএম

>
নারায়ণগঞ্জে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে গুজব ছড়ানোর দায়ে নাঈম খান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (০৮ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাবিবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

নাঈম খান ওই এলাকার সুলপিনা গ্রামের নুর ইসলামের ছেলে। এ সময় একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ এফ এম সায়েদ ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইডিয়াল নাঈম নামে একটি আইডি থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে স্ট্যাটাস দেওয়া হয়। স্ট্যাটাসটিতে প্রধানমন্ত্রী, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ছবিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা করা হয়েছে।