NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

লিজেন্ড লিগে ইউসুফকে ধাক্কা, জরিমানা হলো জনসনের


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৮ পিএম

লিজেন্ড লিগে ইউসুফকে ধাক্কা, জরিমানা হলো জনসনের

স্পোর্টস ডেস্ক:  ভারতে চলছে লিজেন্ড ক্রিকেট লিগ। সেখানে খেলছেন অবসর নেওয়া খেলোয়াড়রা। সেই ‘বুড়ো’দের ক্রিকেটে ইউসুফ পাঠানের সঙ্গে মাঠেই ধাক্কাধাক্কি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। তাই তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

 

 

জরিমানার পাশাপাশি জনসনকে সতর্কও করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনায় জড়ালে তাঁকে বড় শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। রবিবার জোধপুরে ভিলওয়ারা কিংস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস ম্যাচে এই ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কিংসের ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে ইউসুফকে আউট করেন জনসন। তার আগে প্রথম তিন বলে জনসনকে দু’টি ছয় এবং একটি চার মারেন ইউসুফ। ইউসুফ আউট হতেই ঝামেলা শুরু হয়।

ইউসুফের উদ্দেশে কিছু বলেন জনসন। বিষয়টি ভালোভাবে নেননি ইউসুফ, রেগে এগিয়ে যেতে থাকেন জনসনের দিকে। বাকবিতণ্ডা ক্রমশ খারাপ দিকে যাচ্ছিল। এমন সময়ে হঠাৎই ইউসুফকে সজোরে ধাক্কা দেন জনসন। পাল্টা ইউসুফ কিছু বলার আগেই দুই আম্পায়ার এসে সরিয়ে নিয়ে যান দু’দলের ক্রিকেটারদের।