NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৪, ০৯:৩৯ পিএম

ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ে টাকা তুলল চেক রিপাবলিক

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপের দেশ চেক রিপাবলিক ইউক্রেনের জন্য ট্যাংক কিনতে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ১৩ লাখ ডলার তুলেছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর জন্য আধুনিক মানের ট্যাংক কেনার জন্য এভাবে টাকা তোলা হয়েছে।

ক্যাম্পেইনটি চালানো হয়েছে 'পুতিনের জন্য একটি উপহার' শিরোনামে। তাতে মোট ১১ হাজার ২৮৮ জন অর্থ দিয়েছেন।

 

আয়োজকরা বলছেন, এভাবে ইউক্রেনের জন্য এটাই প্রথম অস্ত্র কেনার ঘটনা।

 

সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক আধুনিক করে নাম দেওয়া হয়েছে টমাস। এটিই ইউক্রেনে পাঠানো হবে। ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে ট্যাংক কিনে ইউক্রেনে দেওয়ার বিষয়ে চেক রিপাবলিকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইউক্রেনের দূতাবাসের সমর্থন রয়েছে।

এক টুইট বার্তায় চেক রিপাবলিকের প্রতিরক্ষামন্ত্রী জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০তম জন্মদিন ৭ অক্টোবর। তার জন্মদিন উপলক্ষে উপযুক্ত উপহার কিনেছেন (ক্রাউডফান্ডিংয়ে) অংশগ্রহণকারীরা।
সূত্র : বিবিসি।