NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

যুক্তরাষ্ট্রে হারিকেন ইয়ান, মৃতের সংখ্যা বেড়ে ৮৫


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

যুক্তরাষ্ট্রে হারিকেন ইয়ান, মৃতের সংখ্যা বেড়ে ৮৫

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে হারিকেন ইয়ানের তাণ্ডবে নিহতের সংখ্যা ৮০ জন পেরিয়ে গেছে। ঝড়ের প্রতিক্রিয়ায় গাফিলতির অভিযোগে কিছু কর্মকর্তা চরম সমালোচনার মুখে পড়েছেন।

আলজাজিরা জানিয়েছে, বুধবার চার মাত্রার হারিকেন হিসেবে ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে ইয়ান আঘাত হানার পর ঝড় সংশ্লিষ্ট কারণে অন্তত ৮৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘণ্টায় ২৪৯ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে সেখানে।

 

ফ্লোরিডার লি কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়, সেখানে ৪২ জনের প্রাণহানি ঘটেছে। পাশের কাউন্টি থেকে সরকারি কর্মকর্তারা আরো ৩৯ জনের মৃত্যুর খবর দিয়েছে।

লি কাউন্টির কর্মকর্তারা সময় মতো বেসামরিক নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

লি কাউন্টি কমিশনার বোর্ডের চেয়ারম্যান সেসিল পেন্ডারগ্রাস গতকাল রবিবার বলেছেন, হারিকেনের দিক স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তিনি আরো বলেছেন, আমি তাদের (সাধারণ নাগরিকদের) সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমি নিশ্চিত যে, তাদের অনেকেই এখন অনুতপ্ত।