NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বলিউডের নায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহার!


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৫০ এএম

>
বলিউডের নায়কদের নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহার!

হৃতিক রোশন ও সাইফ আলি খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম বেদা’ শুক্রবার মুক্তি পাচ্ছে। ছবিতে এই দুই নায়ককে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। যেখানে ‘বিক্রম’ চরিত্রে থাকবেন সাইফ ও ‘বেদা’ চরিত্রে থাকবেন হৃতিক। মুক্তির আগেই বলিউডে একাধিক নায়কের সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাইফ আলি খানের বোন সোহা আলি খান।

বলিউডে দুই নায়কের সিনেমার সংখ্যা একেবারেই কম। যেখানে দক্ষিণী ছবিতে দুই নায়ক দেখা যায় হরহামেশাই। বলিউডে কেনো এমন হয় না? সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহা আলি খান জানান, ‘আমি এমন সেটেও কাজ করেছি যেখানে অনেককেই ভালো লাগেনি। তখন বই পড়ে সময় কাটাতাম। আবার এমন মানুষের সঙ্গেও কাজ করেছি যাদের সঙ্গে দারুণ জমেছে। তাদের মধ্যে অনেকেই খুব উদার, কেউ হয়তো আবার কম উদার।’

দু’জন নায়ক একসঙ্গে কাজ করতে গেলে সমস্যাটা আসলে কোথায় হয়? এর ব্যাখ্যায় সোহা বলেন, ‘কখনো কখনো এরকমও হয় সমান গুরুত্ব দিয়ে কোনো স্ক্রিপ্ট আপনার সামনে প্রকাশ করা হল। আপনি রাজিও হয়ে গেলেন। এবার কাজের সময় বুঝতে পারলেন মোটেও সেভাবে হচ্ছে না। প্রত্যেকেই নিজের প্রতিনিধিত্ব করতে চায়। নিজেকে গুরুত্ব দিতে চায়। আপনার ভিতরে থাকা সত্তা আপনাকে তখন প্রশ্ন করবেই যে আপনাকে আগে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।’

এর আগে করণ জোহর আর অক্ষয় কুমারের মুখে অনেকবার এই কথা শোনা গিয়েছে। তারাও জানিয়েছেন হিরোরা একসঙ্গে একটা ছবিতে কাজ করতে চান না, কারণ তাদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে। ওই বুঝি আরেকজন ভালো চরিত্র পেয়ে গেলো। সোহাও কি এই কথাই মেনে নিলেন? তিনি বললেন ইন্ডাস্ট্রির দুজন নায়ক একসঙ্গে ছবিতে কাজ করতে চান না, তবে নায়িকারা কিন্তু সেটা করে নেন।

উল্লেখ্য, আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে।