NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

‘অনেক হয়েছে, এবার অবসর নাও’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:০৬ পিএম

>
‘অনেক হয়েছে, এবার অবসর নাও’

সময়টা তেমন ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে প্রভাব রাখতে না পারা পর্তুগিজ তারকা এবার ব্যর্থ হয়েছেন জাতীয় দলের জার্সিতেও। আর তাতে সমালোচনার বাণে বিদ্ধ হতে হচ্ছে ৬ বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে। তবে সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি এসেছে ইতালির সাবেক ফরোয়ার্ড অ্যান্টনিও কাসানোর কাছ থেকে। সাবেক তারকার মতে, অবসর নিয়ে নেওয়া উচিত রোনালদোর।

‘ক্রিস্টিয়ানোর মতো খেলোয়াড়ের নিজেকে নিয়ে ভাবতে হবে। আর যদি আপনি নিজের কাজটি আর করতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই থামতে হবে। সব খেলাতেই একই নিয়ম। যথেষ্ট হয়েছে, অবসর নিয়ে নাও।’

গত মঙ্গলবার ব্রাগায় নেশন্স লিগের ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। বাঁচা-মরার লড়াইয়ে সেদিন বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। শেষ মুহূর্তের গোলে হেরে নেশন্স লিগের ফাইনালসে ওঠার আশা শেষ হয়ে যায় ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের। 

তবে শুধু দেশের জার্সিতেই নয়, ইউনাইটেডের হয়েও যে ধারহীন রোনালদো সেটাও তার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন কাসানো।

‘সে সবকিছু জিতেছে, সে একজন ফেনোমেনোন। সে অনেক অর্থ আয় করেছে। তবে এখন সে ম্যানচেস্টার ইউনাইটেডে শুরুর একাদশেও থাকতে পারছে না।’

রোনালদোকে ধুয়ে দিলেও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বেশ প্রশংসা করেছেন কাসানো। পিএসজি ফরোয়ার্ডের মধ্যে ম্যারডোনার ছায়া দেখতে পান বলে জানিয়েছেন তিনি।

‘মেসি হলো দিয়েগো মারাদোনার মতো। আত্মত্যাগ নিয়ে কথা বললে আমাদের মনে রাখতে হবে, লিও মাত্র ১৪ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়েছিল, শারীরিক অনেক সমস্যা পেরিয়ে সে আজকের অবস্থানে এসেছে। সে বার্সেলোনায় একা বছরের পর বছর কাটিয়েছে, এবং এগুলোই হচ্ছে ত্যাগ।’