NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

মারাকেশ চুক্তিতে অনুস্বাক্ষর করল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৫:১১ এএম

>
মারাকেশ চুক্তিতে অনুস্বাক্ষর করল বাংলাদেশ

দেশের দৃষ্টি প্রতিবন্ধীসহ সব প্রকার পঠন প্রতিবন্ধী ব্যক্তিদের বই পড়ার সংকট দূর করতে আন্তর্জাতিক মেধাসত্ব সংস্থার (ডব্লিউআইপিও) মারাকেশ চুক্তিতে অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) এটুআইয়ের কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল জানিয়েছেন, জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ২৬ সেপ্টেম্বর ডব্লিউআইপিও সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক ড্যারেন টাংয়ের হাতে অনুস্বাক্ষরের দলিলটি তুলে দেন।  

আদনান ফয়সল বলেন, দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পড়ার সুযোগকে অবারিত করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্বের ১১৬তম দেশ হিসেবে এ চুক্তিতে অনুস্বাক্ষর করেছে।

মরক্কোর মারাকেশ শহরে ২০১৩ সালের জুন মাসে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ডব্লিউআইপিওর একটি কূটনৈতিক সম্মেলনে ‘মারাকেশ চুক্তি’ চূড়ান্ত করা হয়। 

এ চুক্তির আওতায় দৃষ্টি ও পঠন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাকসেসেবল বই যেমন ডেইজি মাল্টিমিডিয়া টকিং বই, ব্রেইল ইত্যাদি মুদ্রণ এবং এক দেশের বিভিন্ন অ্যাকসেসেবল কনটেন্ট অন্য দেশের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। বাংলাদেশের আগে এ চুক্তিতে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা অনুস্বাক্ষর করে। 

দলিল হস্তান্তর অনুষ্ঠানে আন্তর্জাতিক মেধাসত্ব সংস্থার মহাপরিচালক ড্যারেন টাং বলেন, মারাকেশ চুক্তিতে অনুস্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী তরুণদের পাশাপাশি সবার জন্য অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অংশগ্রহণের সমান অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এ ছাড়া ভবিষ্যতে দৃষ্টি প্রতিবন্ধীসহ সব পঠন প্রতিবন্ধীর জীবনমান উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সংস্থাটির একযোগে কাজ করার সুযোগ তৈরি হবে। 

মারাকেশ চুক্তিতে অনুস্বাক্ষরের ফলে বাংলাদেশের তিন লাখ ৪০ হাজারের অধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ডব্লিউআইপিওর ‘অ্যাক্সেসেবল বুক কনসোর্টিয়াম’- এর ৮ লাখ বই পড়ার সুযোগ পাবে বলে জানা গেছে।