NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ঢাকায় আমিরাতের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লা আলহামুদি


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১০:১৬ পিএম

>
ঢাকায় আমিরাতের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লা আলহামুদি

ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আলহামুদিকে পূর্ণ রাষ্ট্রদূত করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকাস্থ আমিরাত দূতাবাসের ভেরিফায়েড টুইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাসের টুইটে জানানো হয়, আব্দুল্লা আলি আলহামুদিকে ঢাকায় সংযুক্ত আমিরাতের নতুন রাষ্ট্রদূত করা হয়েছে।

ঢাকাস্থ আমিরাত দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, আব্দুল্লা আলি আলহামুদি ঢাকায় আমিরাতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি ২০০০ সালের মার্চ থেকে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে আমিরাত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাপক অগ্রগতির অবদান রয়েছে তার।

এর আগে আব্দুল্লা আলহামুদি আমিরাতের হয়ে ২০১৩-১৪ সাল পর্যন্ত ত্রিপলি, লিবিয়ার দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ছিলেন। ২০১৫-১৭ সাল পর্যন্ত তিনি আমিরাতের কোপেনহেগেন, ডেনমার্কের দূতাবাস প্রতিষ্ঠার সদস্য ছিলেন।

১৯৮৫ সালে আমিরাতের ফুজাইরাহতে জন্মগ্রহণ করা আলহামুদি এমিরেটসের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (ব্যবসা ও অ্যাকাউন্টিং) এবং যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।