NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত থেকে অস্কারের দৌড়ে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৭ এএম

>
ভারত থেকে অস্কারের দৌড়ে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’

আশা ছিল অনেক। হয়তো বক্স অফিসে রেকর্ড ব্যবসা করার পর অস্কারেও পৌঁছে যাবে ‘RRR’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’। আপাতত অস্কারের দৌড় থেকে ছিটকে গেছে ছবি দুটি। ছিটকে গেছে সঞ্জয়লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ’ও। 

নতুন খবর, আগামী বছর অস্কারের জন্য ‘সেরা বিদেশি ছবির’ বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’ বা ‘দ্য লাস্ট শো’। ছবির পরিচালক পান নলিন।

গুজরাটের একটি ছোট্ট গ্রামের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবির মূল চরিত্রে এক কিশোর। তবে এই ছবির মূল বিষয়বস্তু হলো, কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গেছে। তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই ছবির গল্প। এই ছবির মধ্যে দিয়ে পরিচালক দেখাতে চেয়েছেন এক যুগের অবসান ও আরেক যুগের শুরু।

ভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, 'আমি ভাবতেই পারছি না! দারুণ লাগছে আমার। আসলে আমার এই ছবি সিনেমার কথা বলে। সিনেমার ভাষা, টেকনোলজি বদলে যাওয়ার কথা বলে। দেশ, বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছে এই ছবি। এবার দেখা যাক অস্কার জয় করতে পারে কি না। ফেডারেশনকে ধন্যবাদ এই ছবিকে বেছে নেওয়ার জন্য।