NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

নিউইয়র্কে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

নিউইয়র্কে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে প্রবাসীদের এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’-এর উদ্যোগে ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোক্তা আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সাবেক সিনেটর-অ্যাট-লার্জ শোয়াইব আহমেদ ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা, মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও বিচারিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে বিগত সরকারের আমলের মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও নিপীড়নের বিচারে জবাবদিহির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি শোয়াইব আহমেদ ভূঁইয়া আন্তর্জাতিক পরিসরে প্রবাসীদের সামাজিক দায়বদ্ধতা ও সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন।

উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও প্রবাসীরা বিচারের অগ্রগতি ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করলে প্রধান অতিথি তা স্পষ্ট করেন। আলোচনা প্যানেলে অংশ নেন ড. জুন্নুন চৌধুরী, সোহেল হামিদ, আজিজুর রহমান ও ড. শেখ মিজান।

অনুষ্ঠানে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের জন্য সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে কবি আনোয়ার হোসেন মঞ্জু, সাংবাদিক কাজী শামসুল হক, রওশন হক, শাহানা মাসুম, মুকুল চৌধুরী, এস এম রহমতুল্লাহসহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইন্সটিটিউট ফর গ্লোবাল পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি (আইজিপিডি) অনুষ্ঠান সমন্বয়ে সহায়তা করে।