NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৬, ১০:১০ এএম

বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের কয়েকজন উপদেষ্টা।

এর মাধ্যমে হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র হিসেবে জাকারিয়ার বিতর্কিত এক সপ্তাহের মেয়াদকালের অবসান ঘটল।

 

এর আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, জাকারিয়াকে প্রেস সেক্রেটারির পদে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বলেছেন তিনি। এর মাধ্যমেই তার সংক্ষিপ্ত মেয়াদের সমাপ্তির ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে।

শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে জাকারিয়াকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি আপনার জায়গায় হলে বিষয়টি পুনর্বিবেচনা করতাম।

’

 

মার্কিন প্রেসিডেন্ট জানান, জর্জিয়া সফর শেষে হোয়াইট হাউসে ফিরে জাকারিয়ার সঙ্গে কথা বলবেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার তার ওপরই ছেড়ে দেবেন। তবে শেষ পর্যন্ত ট্রাম্প নিজেই তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন।

ট্রাম্প আরো বলেন, জাকারিয়াকে তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘কেটি, আপনার কি সত্যিই এই পদের দরকার আছে? আমার তো মনে হয় না আপনার এটির প্রয়োজন রয়েছে।

’

 

সপ্তাহখানেক আগে দায়িত্ব নেওয়া জাকারিয়ার ওপর প্রেসিডেন্টের এই অবিশ্বাস প্রকাশের ঘটনাটি বেশ নজিরবিহীন। গত মঙ্গলবার প্রেস ব্রিফিং কক্ষে তার নড়বড়ে অভিষেক এবং আইন পেশায় তার ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে চাপে পড়ে ট্রাম্প প্রশাসন।