NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

আর্জেন্টিনার হয়ে মেসির পথচলায় রোনালদোর শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৬, ১২:১০ পিএম

আর্জেন্টিনার হয়ে মেসির পথচলায় রোনালদোর শ্রদ্ধা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায় নিয়ে তার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর মেসির পোস্টে এই মন্তব্য করেন পর্তুগিজ তারকা।

 

২০২৬ ফিফা বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন মেসি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপর সমর্থকদের বিদায় জানাতে জাতীয় দলের হয়ে আরো একটি ম্যাচ খেলেন তিনি।

সেই ম্যাচের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন মেসি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে যারা তার পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

 

মেসির সেই পোস্টের মন্তব্যের ঘরে রোনালদো লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে খেলেছ এবং এমন এক ইতিহাস রেখে গেছ, যা চিরকাল থাকবে। আর্জেন্টিনার হয়ে যা অর্জন করেছ, তার প্রতি আমার পূর্ণ সম্মান। আলিঙ্গন।

’

 

প্রায় দুই দশক ধরে ফুটবলে পাশাপাশি পথচলা মেসি ও রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন মেসি। তিনি ৮ বার ব্যালন ডি’অরও জিতেছেন।