NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

প্রথমার্ধেই নেপালের জালে ২ গোল বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৯ পিএম

>
প্রথমার্ধেই নেপালের জালে ২ গোল বাংলাদেশের

নারী সাফের ফাইনালে আজ ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেই ফাইনালে স্বপ্ন পূরণের খুব কাছেই চলে গেছে সাবিনা খাতুনের দল। প্রথমার্ধেই যে ২-০ গোলে এগিয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিরা!

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, যারা এই টুর্নামেন্টের স্বাগতিক। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের সমর্থকই তাই বেশি। বাংলাদেশ নারী দলের কাজটা বেশ কঠিন হবে, এমনটাই মনে করা হচ্ছিল। তবে বাংলাদেশের পারফর্ম্যান্সে এর ছাপ পড়ল কমই। বরং পুরো টুর্নামেন্টে যেমন ছন্দে ছিলেন, তেমন ছন্দ ধরে রেখে শুরু থেকে স্বাগতিক নেপালের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন সাবিনা, মারিয়ারা।

এর ধারাবাহিকতায় ম্যাচের ১৪ মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। লিড এনে দেন বদলি ফুটবলার শামসুন্নাহার (জুনিয়র)। মনিকা চাকমার ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে পেয়ে দারুণভাবে জালে পাঠান শামসুন্নাহার। কোনাকুনি প্লেসিংয়ে তিনি গোল করেন।

এর আগে ম্যাচের দশ মিনিটে বাংলাদেশ খেলোয়াড় বদল করে। স্বপ্নাকে উঠিয়ে শামসুন্নাহার জুনিয়রকে নামান কোচ ছোটন। ভারী মাঠে ইনজুরি আক্রান্ত স্বপ্না ভালোমতো রানিং করতে পারছিলেন না। শামসুন্নাহার নামার পাঁচ মিনিটের মধ্যে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দিলেন।

ওদিকে এক গোলে পিছিয়ে পড়ে পুরো দশরথ স্টেডিয়াম স্তব্ধ হয়ে পড়ে। উজ্জীবিত নেপালি সমর্থকরা কিছুক্ষণের জন্য নিশ্চুপ বনে যান। নেপাল ম্যাচে ফেরার সর্বাত্মক চেষ্টাটাই করেছে। বিশেষ করে ৩০-৪০ মিনিট তারা বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করে। বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা দু’টি দারুণ সেভ করেছেন।

নেপালকে পুনরায় ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ ৪২ মিনিটে। মিডফিল্ড থেকে বাড়ানো এক থ্রু পান কৃষ্ণা রাণী সরকার। বক্সের এক প্রান্তে আনমার্কড থাকা কৃষ্ণা আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করলে বাংলাদেশের ডাগআউট আবার উৎসবে মাতে।

বৃষ্টি ক্রিকেটের শত্রু হলেও এই ফুটবল টুর্নামেন্টেও ভালোই ভুগিয়েছে বৃষ্টি। অতিরিক্ত বৃষ্টির জন্য অন্য ম্যাচের মতো ফাইনালেও হচ্ছে ভারী মাঠে। দুই দলেরই স্বাভাবিক খেলা খেলতে কষ্ট হচ্ছে।