NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

‘প্রেশার কুকার’-এর সিটি বাজবে এবার হইচইয়ে


খবর   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম

‘প্রেশার কুকার’-এর সিটি বাজবে এবার হইচইয়ে

প্রচলিত বাণিজ্যিক মশলা সিনেমার বাইরে গিয়ে চার নারীকে গল্পের কেন্দ্রে রেখে নির্মিত রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ দর্শকের নজর কেড়েছিল। এ বছরের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি পেয়েছিল দর্শকের ভালো সাড়া।

এবার সেই আলোচিত সিনেমাটিই আসছে ওটিটিতে।

 

কয়েক দিন ধরেই ‘প্রেশার কুকার’ ওটিটিতে মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে আগামী ৮ অক্টোবর থেকে দেখা যাবে সিনেমাটি।

 

শুক্রবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে হইচই। সিনেমাটির মুক্তি উপলক্ষে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি বার্তাও। সেখানে বলা হয়েছে, ‘ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?’

সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার সুযোগ না পাওয়া দর্শকদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

ওটিটিতে মুক্তির ফলে এবার ঘরে বসেই ‘প্রেশার কুকার’ দেখার সুযোগ পাচ্ছেন তারা।

 

সিনেমাটির চার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি। অতিথি চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকেও।