NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮৭৮০ কোটি টাকা রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের প্রকৃতি রক্ষা করতে গিয়ে সর্বাধিক প্রাণহানি কলম্বিয়া ও ব্রাজিলে চার্লস বলেছিলেন ‘ডায়ানাকে ভুলে যাব’, স্মৃতিকথায় স্পেন্সার ফিরছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ মক্কার কাছে হুথি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ এআই, ড্রোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে সন্ত্রাসীরা, সতর্ক জাতিসংঘ রাশিয়ায় সামরিক ড্রোন তৈরিতে উত্তর কোরীয় শ্রমিক: এমএসএমটি বিমানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Logo
logo

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা এবং ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার পাশাপাশি বিমান ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

 

সাক্ষাতে মন্ত্রী বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বগুড়ায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও মার্কিন রাষ্ট্রদূতকে জানান মন্ত্রী।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তর্জাতিক মানের এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ইতিমধ্যে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি হয়েছে। পাশাপাশি ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।

 

পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।

জবাবে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের এভিয়েশন হাব গড়ে তোলার উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা করবে।