NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল

দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ (ইডব্লিউএমজি) পিএলসি পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) প্রতিনিধিদল। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে দলটিতে ছিলেন এনডিসির ফ্যাকাল্টি মেম্বার, স্টাফ অফিসার ও প্রশিক্ষণার্থী কর্মকর্তারা।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। পরে কনফারেন্স হলে তাদের জন্য একটি ব্রিফিং সেশনের আয়োজন করা হয়।

1
 

এ সময় উপস্থিত ছিলেন টি-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক, ডেইলি সানের সম্পাদক মো. রেজাউল করিম লোটাস, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক একরামুল হক ভূঁইয়া (লোটন একরাম), বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন রাসেল, বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, নিউজ২৪ টেলিভিশনের হেড অব নিউজ শরীফুল ইসলাম খান এবং নিউজ ২৪-এর চিফ নিউজ এডিটর (অনলাইন ও মাল্টিমিডিয়া) আশিকুর রহমান শ্রাবণ, কালের কণ্ঠের সম্পাদক মেহেদী হাসান তালুকদার ও নির্বাহী সম্পাদক হায়দার আলীসহ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সিনিয়র সাংবাদিকরা।

2
 

এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মুহাম্মদ মাহবুব হায়দার খান, উপদেষ্টা- ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, বিডিসিএল ও টিবিজির ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, ইডব্লিউপিডি অ্যান্ড বিএসের ইডি (এএইচআর) ও হেড অব সিকিউরিটি মেজর (অব.) মো. মাহবুবুল ওয়াদুদ, এবিজির হেড অব ডিভিশন-সেন্ট্রাল এইচআর অ্যান্ড অ্যাডমিন লে. কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান, বিওজিসিএলের জিএম-এইচআর অ্যান্ড অ্যাডমিন লে. কর্নেল (অব.) মুহাম্মদ শোয়েব শফিক, এবিজির হেড অব সিকিউরিটি মেজর (অব.) এএফএম মোহসিনুল হামিদ এবং ইডব্লিউপিডির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) ক্যাপ্টেন  (অব.) ফাহিম আহমেদ খান।

 

3
 

ব্রিফিং শেষে স্মারক বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে কমান্ডার মো. আবু আবদুল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর প্রতিনিধিদলের সদস্যরা চা চক্রে অংশ নেন। পরে কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন মিডিয়া হাউস ঘুরে দেখেন প্রতিনিধিদল।

 

এ সময় তাদের গাইডেড ট্যুরের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রতিনিধিদলের সদস্যদের অফিশিয়াল ফটো সেশন অনুষ্ঠানের পর তারা মধ্যাহ্নভোজে অংশ নেন।
 

4
 

পরিদর্শনকালে এক আলোচনায় প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে এসে এই গ্রুপের বিভিন্ন পত্রিকা, অনলাইন ও টেলিভিশন চ্যানেলের সম্পাদক, প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা এএফডব্লিউসি কোর্সের সদস্যদের জন্য ‘আই ওপেনার’ হিসেবে কাজ করবে।”

5
 

 

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের বিভিন্ন চিন্তা-ভাবনার বিষয় জানতে পেরেছি। আশা করি আমাদের কোর্স মেম্বাররাও এগুলো জানতে পেরেছেন।