NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম

সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় ভয়াবহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

 দুর্ঘটনাটি ঘটে দেশটির পূর্বাঞ্চলীয় গ্রাউবুন্ডেন ক্যান্টনের সুশ এবং জেরনেজ গ্রামের মধ্যবর্তী একটি পাহাড়ি সড়কে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

 

জানা যায়, পর্যটকবাহী বাসটি নিরাপত্তাবেষ্টনীর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং সড়কের পাশে নিচে পড়ে যায়।

এই দুর্ঘটনায় অন্য কোনো যানবাহন জড়িত ছিল না বলে ধারণা করা হচ্ছে।

 


 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পূর্ব সুইস আল্পস অঞ্চলে একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

বেশ কয়েকটি হেলিকপ্টারসহ উদ্ধারকারীদের একটি বড় দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্যুর অপারেটর ওএডির পক্ষ থেকে জেনারেল ডাচ অ্যাসোসিয়েশন অফ ট্র্যাভেল কোম্পানির একজন মুখপাত্রের জানিয়েছে, বাসটিতে প্রায় ৪৮ জন ডাচ যাত্রী ছিলেন।

 

 

ডাচ সংবাদপত্র ডি টেলিগ্রাফকে মুখপাত্র বলেছেন, কতজন নিহত বা আহত হয়েছেন তা এখনো বলতে পারছেন না। সুইস সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি সরু গ্রামীণ রাস্তার পাশে একটি কোচ কাত হয়ে পড়ে আছে এবং সেখানে অসংখ্য অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আর উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে।