NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬ | ২৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা শান্ত গল্পেই ১০০ কোটির পথে ইমতিয়াজ আলীর ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৯/১১ হামলার ২৫ বছর, ‘কখনোই ভুলব না’ বার্তা ট্রাম্পের
Logo
logo

এআই গবেষণায় মার্কিন বিশ্ববিদ্যালয়ে ২০০ কোটি টাকা অনুদান দিলেন ভারতীয় দম্পতি


খবর   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

এআই গবেষণায় মার্কিন বিশ্ববিদ্যালয়ে ২০০ কোটি টাকা অনুদান দিলেন ভারতীয় দম্পতি

যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়কে (ইউএনটি) কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত বিশ্লেষণবিদ্যার নতুন একটি কলেজ স্থাপনের জন্য ২ কোটি মার্কিন ডলার (প্রায় ২০০ কোটি টাকা) দান করেছেন ভারতীয় বংশোদ্ভূত প্রকৌশলী দম্পতি অনুরাধা ও বিকাশ সিনহা। তাদের এই বড় অনুদানের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন এই কলেজটির নাম রেখেছে ‘অনুরাধা ও বিকাশ সিনহা কলেজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাডভান্সড অ্যানালিটিক্স’।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই অনুদানের মাধ্যমে ছয়টি স্থায়ী তহবিল প্রতিষ্ঠা করা হবে, যা শিক্ষার্থীদের বৃত্তি, স্থায়ী অধ্যাপক পদ, নতুন প্রযুক্তি ও উন্নত গবেষণায় সহায়তা করবে। কলেজটি দুটি প্রধান বিভাগের অধীনে পরিচালিত হবে—একটি বিভাগ কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্সের মতো প্রযুক্তি তৈরি নিয়ে, আর অন্যটি শিক্ষা ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এআই-এর ব্যবহার নিয়ে কাজ করবে।

ইউএনটির প্রেসিডেন্ট হ্যারিসন কেলার জানান, এই উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের ‘লুক নর্থ: ইউএনটি ২০৩০’ কৌশলগত লক্ষ্য অর্জন এবং পরিবর্তনশীল কাজের বাজারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে বড় ভূমিকা রাখবে। অনুদান প্রসঙ্গে ব্রডকমের ভাইস প্রেসিডেন্ট বিকাশ সিনহা বলেন, ‘শিক্ষা আমাদের জীবনে সাফল্যের পথ খুলে দিয়েছে।

আমরা চাই অন্যান্য শিক্ষার্থীরাও যেন একই সুযোগ পায়। অভিবাসীরা শুধু আমেরিকান স্বপ্ন বাস্তবায়নই করে না, তা গড়ে তুলতেও সাহায্য করে।’

 

উল্লেখ্য, ভারত থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অনুরাধা ও বিকাশ সিনহা। পরবর্তীতে তারা ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষ করেন এবং বিকাশ সিনহা ২০২৩ সালে ইউএনটি থেকেই পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এর আগেও এই দম্পতি ডেটা সায়েন্স বিভাগ ও ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠার জন্য বিশ্ববিদ্যালয়টিকে বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন।